
শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় এক কোটি টাকা মুল্যমানের মালামাল লুট করে বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।
আজ বুধবার ভোররাত ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, রাত প্রায় ৩ টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাই কে জিম্মি করে। এ সময় জীবন বাজাতে তাদের লকারের চাবি দিলে সেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রিকৃত নগদ ১৫ লক্ষ টাকা ও ৪৫-৫০ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। সে স্থানীয় রড-সিমেন্টের ব্যবসায়ী। পরে সকালে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনা শুনতে পেরে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply