
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, (২৭ ডিসেম্বর) শনিবার রাত ৮টা ৩০ মিনিটের সময় ঢাকা জেলা (উত্তর) ডিবি উত্তরের বিশেষ অভিযানে সাভার মডেল থানাধীন সাভার সিআরপি এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ডাকাত/ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাভার, ধামরাই, আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে সাথে জড়িত ছিল। এ ব্যাপারে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকসহ সংশ্লিষ্ট আরোও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ সুজন মিয়া, পিতা-ফজল মিয়া, মাতা-চায়না, সাং-কুরুঙ্গী, থানা-ধামরাই, জেলা-ঢাকা। আসলাম (৩৮), পিতা-আঃ রহিম, মাতা-কমলা বেগম, সাং-চাপাইন, থানা-সাভার, জেলা-ঢাকা। সুজন খান বিহারী (৩৭), পিতা-নাছির খান বিহারী, মাতা-সুফিয়া বেগম, সাং-সিআরপি, থানা-সাভার, জেলা-ঢাকা। শাহীন (২১), পিতা-মোঃ বাবুল, মাতা-আলেয়া, সাং-গাউদ্দা, থানা-লোহজং, জেলা-মুন্সিগঞ্জ, সাং-সিআরপি, থানা-সাভার, জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply