
মো নাজমুল হুদা,কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আনসার-ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন্য হয় । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ১০টা থেকে কাজিপুর উপজেলা অডিটোরিয়াম এ প্রক্রিয়া শুরু হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ মশিউর রহমান মানিক,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি , কাজিপুর উপজেলা প্রশিক্ষক মোঃ পেস্তা মিয়া ও প্রশিক্ষিকা যমুনা রানী রায় । এইদিনে উপজেলা আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত এবং AVMIS এ ব্যক্তিগত তথ্য ও প্রশিক্ষণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কৃত সদস্যদেরকে বাছাই করা হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতি বছরের মতো এবারও আমরা পর্যাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করব। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।
Leave a Reply