1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জে তিন দফা দাবিতে মেরিন শিক্ষার্থীদের আন্দোলন

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ  তিন দফা দাবি তুলে আন্দোলন বিক্ষোভ করেছে সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। এসময় অত্র মেরিনের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু এবং প্রশিক্ষণের মান উন্নত করণসহ তিন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় অত্র মেরিনের শিক্ষার্থীরা জানান, ‘নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, এবং বাগেরহাটসহ আমরা সকল শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি আরও বাড়ানো হবে বলে জানায় ছাত্ররা।

তারা আরও জানান, শনিবার প্রথম দিন আমরা অর্ধদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছি। আগামীকাল (১৮ মে) রবিবার পূর্ণ দিবস কর্মসূচি পালন হবে। দাবি আদায় না হলে (১৯ মে) সোমবার থেকে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।’

তাদের বিস্তারিত দাবিসমুহ-

১)আইএমটি থেকে চার বছর মেয়াদী মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্নকারীদের নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদিত মেরিটাইম শিক্ষায়তনে অনধিক ৬ মাসের স্ত্রী সী ট্রেনিং সম্পন্ন করার সুযোগ দিয়ে ক্যাডেট ইন্জিনিয়ার হিসেবে সমুদ্রগামী জাহাজে যোগদানের নীতিমালা প্রণয়ন করতে হবে।

২) প্রবাসী কল্যান, নৌ পরিবহন এবং জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের অধিনস্থ ইন্জিন ও মেশিন সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী বা অনুরূপ পদে মেরিন এবং শীপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিয়োজিত ইন্জিনিয়ারদের অধিকাংশ মেরিন ইন্জিনিয়ার কিন্তু সরকারী প্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগের বিধান নেই।

৩) প্রশিক্ষণের মান উন্নয়ন –

*মেরিন ইঞ্জিনিয়ারিং, পাওয়ার জেনারেশন, প্রপালশন, সিষ্টেম এবং অগ্লিসিয়ারী মেলিনিয়ী বিজ্ঞানের নূন্যতম ৭০% ইনস্ট্রাকটরঃ

*সমুদ্রগামী জাহাজের ৩য় শ্রেণীর সনদধারী প্রকৌশলী অথবা সমুদ্রগামী জাহাজের ৪র্থ শ্রেণীর প্রকৌশলী হিসেবে ২৪ মাস কাজের অভিজ্ঞতা।

অথবা,বাংলাদেশ সমূদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত আই (এম) ই বা সমপর্যায়ের সনদধারী মেবিন ইঞ্জিনিয়ারিং বা শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ধারীদের সরাসরি জুনিয়র ইন্সট্রাক্টর ১০০%

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews