
মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি :শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই খাদে প্রায় ৮-৯ ফুট পানি ছিল।
দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বাসটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে ৪০-৪২ জন যাত্রী নিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো কাজ করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Leave a Reply