
নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেন। পরে মোটরসাইকেলে নিজে বাড়ির পথে রওনা হন। পথে দ্রুতগতিতে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা খায়।
এতে তিনি ছিটকে পড়ে যান এবং একই সময়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে পুলিশ। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করেন।
Leave a Reply