
মোঃ ইমরান,রাংগামাটি প্রতিনিধিঃ সোমবার ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির সুবলং আর্মি চেকপোস্ট এলাকায় একটি বার্মিজ বোট থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
রাঙামাটির বরকল হরিণা সীমান্ত দিয়ে নতুন রুট হিসেবে ভারত থেকে শুল্কবিহীন প্রায় ৯ লাখ টাকার বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করে নিরাপত্তাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম ধন্য জ্যোতি চাকমা (২২)। তিনি বরকল উপজেলার ৫নং বড় হরিণা ইউনিয়নের পাকমর গ্রামের বাসিন্দা এবং বিমল নন্দ চাকমার সন্তান বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনীর সূত্র মতে, বরকল হরিনা সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ভর্তি একটি বোট রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিশেষ নজরদারি জোরদার করে।পরবর্তীতে সুবলং চেকপোস্ট অতিক্রমকালে গতিবিধি সন্দেহ হওয়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় বার্মিজ বোট থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় বোট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৭০টি ছোট কার্টুন ‘অরিস’ এবং ১ হাজার ৪৮০টি কার্টুন ‘এক্সএসও (ব্ল্যাক ফ্রুট)’ ব্র্যান্ডের সিগারেট। উদ্ধারকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার টাকা।
বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সিগারেটসহ বোট থানায় আনার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়াও বরকল সিমান্তদিয়ে রসুন,কম্বল,যিরা,চা,
সেগুন কাট সহ বিভিন্ন পণ্য পাচার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকাংশে রোধ করা সম্ভব।
Leave a Reply