
মিজান রহমান, কাজিপুর থেকেঃ
১০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কাজিপুরে আরচেস এর শাখা ব্যবস্থাপক ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের চাচা
নাজমুল হুদার ২য় মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
জানা যায় ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি তিনি হার্ট এ্যাটাক করলে তাকে তাত্ক্ষণিক চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এবিষয়ে চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল স্মৃতিচারন করে বলেন, আমার কাকা নাজমুল হক নাদু এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
কাকা হার্ট এ্যাটাক করলে, হসপিটালে ভর্তি করাই, ১০ তারিখ সকালে চিরবিদায় নেন…
ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত গার্ডিয়ান এবং বন্ধু বলতে তাকেই বুঝতাম। লক্ষ-কোটি স্মৃতি প্রতিনিয়ত পীঁড়া দেয়। তাঁকে নিয়ে বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, তবু বলা শেষ হবে না।
তিনি আরো বলেন
বাবাকে হারিয়ে এতিম হয়ে যাই আর কাকাকে হারিয়ে হয়ে যাই নিঃস্ব।
সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাল্লাহ তালা তাঁকে সহ তাঁর ভাইদের কে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আজ শুক্রবার শিমুল দাইড় সরকার পাড়া জামে মসজিদ এবং শিমুল দাইড় বাজার জামে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply