
মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীবৃন্দের হাতে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ফলজ-বনজ গাছের চারা তুলে দেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
Leave a Reply