
মোঃ আজাদ খান,চিতলমারীঃ বাগেরহাট – ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো: মশিউর রহমান খানকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন ৪০ নং আড়ুয়াবর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি- শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথ: শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: কামরুল ইসলাম শেখ, চিতলমারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিসুর রহমান শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি সাইদুর রহমান খান, প্রমুখ।
Leave a Reply