
স্টাফ রিপোর্টার :সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শুক্রবার (৮ মার্চ) সকালে তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর,শাহজাদপুর এবং চৌহালীর যমুনা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় মন্ত্রী বলেন,যমুনা নদীর চৌহালি, এনায়েতপুর এবং শাহজাদপুরের নদী ভাঙ্গন রোধে ৬শ ৩৫ কোটি টাকা ব্যায়ে স্থায়ী বাঁধ নির্মানের কাজ চলমান রয়েছে। এনায়েতপুর স্পার বাঁধের কাজ চলতি বছর এপ্রিল মাসের আগেই শেষ করা হবে। এছাড়া নদীর যেসব অংশে বেশী ভাঙ্গন দেখা দিয়েছে সেই সকল স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এসকল কাজ শেষ করা হবে বলে জানান তিনি। এসময় পানি সম্পদ মন্ত্রনায়ের বিভিন্ন কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply