1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনে নিষেধ করায় সিনিয়র শিক্ষার্থীর ওপর জুনিয়র কর্তৃক হামলা নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার,রাণীশংকৈলে বীজ-সার বিতরণ নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক প্রবীণ নাগরিকের মৃত্যু: গ্রেপ্তারের দাবি হরিপুরে সাপের ছোবলে প্রাণ হারালো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩
শিরোনাম:
নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনে নিষেধ করায় সিনিয়র শিক্ষার্থীর ওপর জুনিয়র কর্তৃক হামলা নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার,রাণীশংকৈলে বীজ-সার বিতরণ নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনে নিষেধ করায় সিনিয়র শিক্ষার্থীর ওপর জুনিয়র কর্তৃক হামলা

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলে গাঁজা সেবনের অভিযোগকে কেন্দ্র করে এক সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (২১ জুন) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ৬১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সোমবার মাঝ রাত পর্যন্ত উত্তপ্তকর অবস্থা বজায় ছিলো।

আহত শিক্ষার্থী হান্নান আইন ও বিচার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্রোহী হলের ৭১৪ নম্বর কক্ষে হান্নান ও দর্শন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধ রুমমেট হিসেবে বসবাস করতেন। মুগ্ধের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ এনে হান্নান বিষয়টি হল প্রশাসনকে অবহিত করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শন করেন। তবে পরিদর্শনের সময় কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। পরে হান্নান কক্ষে ফিরে অ্যাশট্রেতে গাঁজার অংশবিশেষ দেখতে পান বলে দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হান্নান মুগ্ধকে চড় মারেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে রাতে বিদ্রোহী হলের ৬১৫ নম্বর কক্ষে খাবার খাওয়ার সময় মুগ্ধসহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হান্নানের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

হামলায় গুরুতর আহত হন হান্নান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হলের হাউজ টিউটর খাইরুল ইসলামও আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিওতে তিনি দাবি করেন, হাতাহাতির একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থী তাকে বুকে লাথি মারায় তিনি আহত হন। পরে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একাধিক সূত্র জানায়, রাত প্রায় ১২টার দিকে আইন ও বিচার বিভাগের একদল শিক্ষার্থী অগ্নিবীণা হলে দর্শন বিভাগের শিক্ষার্থীদের খুঁজতে যান। সেখানে কাউকে না পেয়ে দর্শন বিভাগের শিক্ষার্থীদের কয়েকটি কক্ষে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলো করার অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews