
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (০৪ সেপ্টেম্বর ) শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় একটি শুভ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ধুনট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্রী প্রতেন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী ফারু হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
ধুনট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাঁধন সরকার, গোপাল বানাই, পৌর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুবল দাস, সুনিতী রাণী সরকার সহ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply