1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

জাহান আরা উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ

জাহান আরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত- মেধাবী ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫মে) সকালে শহরের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নর্দান ফ্লাওয়ার মিলস্ লিমিটেড মাঠ প্রাঙ্গনে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সময় সম্বর্ধনা দেয়া হয়।
জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মুনির আহমেদ এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী।

প্রধান অতিথি ড.জান্নাত আরা হেনরী তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে দেশ প্রেম ও সততা থাকতে হবে। যার ফলে তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের আরও বেশি মনযোগী ও সৃজনশীল হতে হবে।
বিপুল সম্ভাবনার দেশ বাংলাদেশের বিপুল সম্ভাবনার কৃতী শিক্ষার্থী তোমরা। এ দেশকে তোমরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের স্বপ্ন সফল করার পাশাপাশি দেশের প্রতি ঋণ শোধ করতে হবে। প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল হতে হবে। নিজেকে পরিবর্তনের জন্য নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। ভালো মানুষ হতে হবে। এজন্য মূল্যবোধ ও মানবিকতা থাকতে হবে। থাকতে হবে স্বপ্নজয়ের প্রতিজ্ঞা। মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে। বহুভাবে সমাজের উন্নয়ন করা যায়। সৃষ্টির সেবায় যদি আমরা কিছু অর্থ ব্যয় করি তাহলে সেটা আমার পরকালের অংশ হিসেবে থাকবে। তিনি আরও বলেন,প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা প্রথমে বাবা-মায়ের কাছ থেকে শিখে তারপর শিক্ষকদের কাছ থেকে শিখে এরপর সমাজ থেকে শিখে। কাজেই আমার আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

জাহান আরা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন তিনি বলেন,সফলতা ও সার্থকতা এক বিষয় নয়। তোমরা পরীক্ষায় সফলতা অর্জন করেছো। তবে কর্মজীবনে তোমরা সমাজ ও রাষ্ট্রকে কি দিবে সেটাই হচ্ছে সার্থকতা। কর্মজীবনে গিয়ে তোমরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এ জন্য এখন থেকে সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।সামনে আরও কঠিন পথ বাকী। কলেজ জীবন শেষ করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সেজন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন সফল করতে সব সময় চেষ্টা করতে হবে। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ সব পারে। এজন্য সময়কে কাজে লাগাতে হবে।আমাদের তিনটা দায়িত্ব ও কর্তব্য রয়েছে-একটা হলো আল্লাহর প্রতি কর্তব্য বাবা-মার প্রতি কর্তব্য ও আরেকটি হলো মানুষের প্রতি মানুষের কর্তব্য। এই দায়িত্বগুলো তোমাদের যথাযথভাবে পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য স্পৃহা মূলক বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,জেলা শিক্ষা অফিসার (অতি: দা:) আফসার আলী,সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী,নর্দান ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন,জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সন্মানিত সদস্য পৌর কাউন্সিলর আব্দুল আলিম মন্ডল।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সহকারী শিক্ষক সঞ্জয় গৌর,টি এম আসলাম উদ্দীন,সিমা রাণী, আফরোজা সুলতানা,শাপলা খাতুন, রাশেদুল ইসলাম ও শিক্ষক কেয়ামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: জাহান আরা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনাপ্রদান করা হয়। এসময়ে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এবং কৃতি শিক্ষার্থী ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত
ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews