
মোঃ ইমরান হোসেন(জেলা প্রতিনিধি) ১৮ই আগস্ট দুপুর ১২ঃ০০ ঘটিকার সময়, রাঙ্গামাটি বরকল উপজেলায় ছাত্র ও যুব সংগ্রামী পরিষদের উদ্যোগে,পিছিয়ে পড়া ও অবহেলিত জনপদ উন্নয়নের লক্ষ্যে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদের নেতাকর্মীরা বলেন, ১৯২৩ সালে বরকল উপজেলা প্রতিষ্ঠিত হয়, ১৯৯৩ সালে বরকল উপজেলায় রূপান্তরিত হয়, এ উপজেলায় প্রায় ৫৪ হাজার জনসংখ্যা বাস করে। স্বাধীনতা ৫৪ বছর পরেও এই উপজেলার মানুষ যেন আদিম যুগে বাস করছে। এখানে নেই বিদ্যুতের সুবিধা, নেই কোন পাকা রাস্তা সংযোগ সড়ক, হাসপাতাল থাকলেও নেই কোন ডাক্তার,বন্ধ হয়ে আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। প্রায় একমাস যাবত বন্ধ আছে মোবাইল ফোনের নেটওয়ার্ক, একটি চরম দুর্ভোগে বসবাস করছে এলাকার মানুষ।
এ ব্যাপারে বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদের আহবায়ক মোঃ ইমরান, সুমন ও আলমগির বলেন, আমরা ১২ সদস্যের একটি টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা রিফাত ম্যাডামের সাথে আলোচনা করি।১০ দফা দাবিতে একটি স্মারকলি প্রদান করেছি।উনি আশ্বস্ত করেন আমি দ্রুত আপনাদের সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করব। এবং জনগণের উন্নয়ন প্রদানে আমার যতটুকু করণীয় সর্বাত্মক চেষ্টা করব।ইতিমধ্যে নেটওয়ার্কের সমাধানের জন্য টেলিটকের কর্মকর্তাদের সাথে কয়েক দফা আলোচনা করেছি, বরকল ছোট হরিণাতে তিনজন টেকনিশিয়ান টাওয়ারের সমস্যা নিরসনে কাজ করছে।রাস্তা এবং বিদ্যুতের বিষয়টি উদ্বোধন কর্মকর্তাদের সাথে আলোচনা করব।
এ সময় বরকল ছাত্র যুব সংগ্রামী পরিষদের সমন্বয়ক খলিল ও সোহেল বলেন, এলাকার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ১০ দফা দাবি উত্থাপন করেছি,যদি দ্রুত বাস্তবায়ন না হলে, আমরা বৃহৎ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply