
শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
আজ আনন্দঘন পরিবেশের মাধ্যমে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ ২০২৫ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আজ সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র ও সংশ্লিষ্ট হল গুলোতে হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আজ নির্বাচন কমিশন কার্যালয়ে দু একজন ছাত্র-ছাত্রীকে ভোটার লিস্টে তাদের নাম না আসায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে দেখা গেছে, এদিকে নির্বাচন কমিশন ছাত্র -ছাত্রীদের নাম ভোটার লিস্টে কেন নেই ও কিভাবে তারা বৈধ ভোটার হতে পারবে সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার এ কার্যক্রম চলবে আগামীকাল (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ সময় জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যাতে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাঁদের পছন্দমাফিক প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতায় অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গতকাল রাত ১২ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
এছাড়া গত ১০ আগস্ট রাতে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে যেসব শিক্ষার্থীর নাম তালিকায় আসেনি তাঁদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করেছে কমিশন।
Leave a Reply