1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা
শিরোনাম:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা

সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের

  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এসব কথা বলেন। গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। বক্তারা শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews