1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা
শিরোনাম:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা

ঝিকরগাছায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পলাতক

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার ৪নং গদখালী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত জয়নাল দফাদারের পুত্র জাহিদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে তার স্ত্রী মাসুরা খাতুন (৩৫) কে শ্বাসরোধে হত্যার পরে ঘরের বাঁশের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

নিহতের খালাতো ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ৮/৯ বছর আগে জাহিদুল এর সাথে মাসুরার বিয়ে হয়। দুজনেরই এটা ২য় বিয়ে। তাদের ঘরে ৭ ও ৩ বছরের দুটি পুত্র সন্তান আছে। জাহিদুল মাদকসেবি এবং মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকেই সে আমার বোনকে শারীরিক ভাবে নির্যাতন করতো। মাঝে মাসুরা নির্যাতন সহ্য করতে না পেরে জাহিদুলকে কোর্ট তালাক করে। পরবর্তীতে এলাকার লোকজন ধরাধরি করে মাস তিনেক আগে আবারও মাসুরাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে জাহিদুল। গত ৮ সেপ্টেম্বর বিকেলেও সে তাকে বেদম মারপিট করে। পরবর্তীতে রাত ১২ টার দিকে জাহিদুল আমাকে ফোন দিয়ে বলে, মাসুরা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। সকালে এসে দেখি মাসুরার লাশ খাটের ওপর হাটু মোড়ানো অবস্থায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝোলানো আছে। দেখেই বোঝা যাচ্ছে তাকে হত্যার পরে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল জাহিদুলের বসত বাড়ি থেকে মাসুরার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারণা জাহিদুল মাদকাসক্ত হওয়ায় গতরাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময়ে স্ত্রীকে হত্যা করে ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে রেখে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, লাশের অবস্থান দেখে প্রাথমিক ভাবে এটাকে হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ জাহিদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার লোক তাকে এলকো চেয়ারম্যান বলে ডাকে। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদকের মামলা আছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানিয়েছেন। এদিকে মাসুরার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews