
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে শিল্পী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮ টা ৩০ মিনিটে লাউজানী কমপ্লেক্স এ এই শিল্পী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক সাইফুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশেম রেজা,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের এ আয়োজনের লক্ষ্য। তিনি আরো বলেন,আগামীতে এ ধরণের অনুষ্ঠান আরো বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। ঝিকরগাছা সাহিত্য সংসদের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, যশোর জেলা সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী পরিচালক মাহাদী হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, ঝিকরগাছা সাহিত্য সাংস্কৃতিক সংসদ সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, সদস্য আনিছুর রহমান, মিডিয়া ব্যাক্তিত্ব মুক্তারুজ্জামান, রেঁনেসা শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, ঝিকরগাছা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সদস্য আসাদুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী সংগীত শিল্পী ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৭১ জন প্রতিযোগী বিভিন্ন আয়োজনে ছিলো । বিশেষ করে শিশু প্রতিযোগীরা আনন্দ উচ্ছাসে নানান আয়োজনের প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে প্রথম স্থান অধিকার সহ সকলের মাঝে অতিথিরা শান্তনা পুরষ্কার তুলে দেন।
Leave a Reply