
ড. ইউনূসের প্রশাসনে এখনো দোসররা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় রিজভী বলেন, ‘সরকার আরও বেশি তৎপর থাকলে ১৩ তারিখে দোসররা এ ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না।’
তিনি আরও বলেন, ‘ড. ইউনূসের প্রশাসনে এখনো দোসররা অবস্থান করছে। বিএনপির গন্ধ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রিজভী অভিযোগ করেন, ‘পলাতক নেত্রী ভারতে পালিয়ে গিয়ে ভিডিও বার্তায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। আওয়ামী লীগের হাতে এখনো প্রচুর অর্থ রয়েছে, তাই তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভিন্ন পথে আবারও ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।’
দোসরদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘পলাতক নেতারা কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারে না। তারা সবসময় ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত থাকে।’
বিএনপি এবং বাংলাদেশ কারো তাবেদারি করে না বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
Leave a Reply