
মো: ছাম্মি আহমেদ আজমীরঃ সিরাজগঞ্জে পৌর ১০ নং ওয়ার্ড ধানবান্ধী মহল্লায় সাকো প্রতিবন্ধী স্কুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বাজার সামগ্রী দেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্নার ব্যক্তিগত পক্ষ থেকে ৩০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ বাজার সামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে ধানবান্ধী জিএম হিলালী রোডস্থ সাকো প্রতিবন্ধী স্কুলে ৩০ জন প্রতিবন্ধীদের হাতে বাজার তুলে দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন,সাকো প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক মো: আবুল হাশিম মিয়া।
ঈদ বাজার উপহার সামগ্রী অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না তিনি বলেন, শেখ হাসিনা’র সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানে আমরা সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেইও আমরা প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলেদিবো।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমাদের কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে সুস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন সেই দোয়া সকলের কাছে কামনা করি।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জীবন শেখ, রবিন হাসান, সহ-সভাপতি মো. বিজয় হোসেন, হৃদয় খান, শিপন আহসান কাব্য সাংগঠনিক সম্পাদক আরেফিন অনিক, রাশেদুল ইসলাম, সহ- সম্পাদক মো. আশিক আহমেদ, সদস্য মো. নাজমুল হুদা, মো. ইমন সেখ, প্রমুখ।
Leave a Reply