
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি : আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (০৫ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার।
পুলিশ জানায়, যৌথবাহিনী সংবাদ পেয়ে ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় তিনজনকে। গ্রেফতারকৃতরা হলো যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, তার ক্যাডার স্বপন ও ফায়জুল। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের নামে আশুলিয়া থানায় চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
Leave a Reply