1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

কাজিপুরে চাঁদাবাজি করতে গিয়ে বেকায়দায় ভুয়া সাংবাদিক!

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হন রুবেল নামে এক ভুয়া সাংবাদিক। ৪ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার ভানুডাঙ্গা বাজারে কৃষকদের থেকে ২০ হাজার টাকা চাঁদা চেয়ে তোপের মুখে পড়েন তিনি। পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে স্থানীয় জনতার কাছে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিক পরিচয়ধারী রুবেল আহমেদ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা এলাকার মৃত মীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ভানুডাঙ্গা’সহ কাজিপুরের বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে মানুষ-জনকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতো রুবেল নামের এই ভুয়া সাংবাদিক। এর আগেও এই এলাকা থেকে বেশ কয়েকবার চাঁদাবাজি করে গেছে।

ভানুডাঙ্গা এলাকার আইয়ুব জানান, আজ সকালে জমিতে হালচাষ করছিলাম। এসময় ভোরের সময় পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী রুবেল আহমেদ ও সরেজমিন বার্তার রিপোর্টার পরিচয়ধারী শাহীন খান নামের দুই ভুয়া সাংবাদিক আমার জমিতে আসে। এমন সময় মনগড়া কিছু অভিযোগ তুলে রুবেল আমাকে মামলার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার নামে মামলা হবে বলে ভয় দেখায়। পরে স্থানীয়দের সাথে আলোচনা করলে স্থানীয় জনতা রুবেলকে আটক করে। পরে আমাদের কাছে ক্ষমা চাইলে থানা পুলিশ ও সাংবাদিকদের সামনে অভিযুক্ত রুবেল চাঁদাবাজি করবে না মর্মে মুচলেকা দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাজিপুর থানার সাব- ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে এমন অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগীর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। রুবেল নিজের ভুল স্বীকার করে জনতার কাছে ক্ষমা চাইলে ভুক্তভোগী কৃষক আইয়ুব আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেয়।

জানা যায়, সাংবাদিক পরিচয়ধারী রুবেল আহমেদ দীর্ঘদিন যাবত মাদক ও জুয়ায় আসক্ত। মাদক সেবন ও জুয়ার টাকার জোগান দিতে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষজনকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। নাম প্রকাশে অনিচ্ছুক একডালা এলাকার অনেকে জানান, রুবেল প্রকৃতপক্ষে একজন মাদকাসক্ত। অতিরিক্ত মাদক সেবনের কারণে রুবেল দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছেন বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews