
সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
১৪ই অক্টোবর মনসুর নগর ইউনিয়নের উত্তর সামলাল গ্রামের আমজাদ হোসেনের পুত্র আব্দুল বাছেদ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ” ১৩ই অক্টাবর (রবিবার) সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক দৃশ্যপট, শিরোনাম নিউজ ও অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকায় “আবাদি জমির মাঝে ঝুপড়ি ঘর তুলে জমি দখলের পায়তারা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে আমি মোঃ বাছেদ মিয়া, পিতাঃ মোঃ আমজাদ হোসেন, গ্রাম ও পোস্ট ছালাল, সহ আরো তিনজনকে জড়িয়ে সাংবাদিক কে ভুল ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে জমি দখলের সংবাদ প্রচার- করায়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে তফসিলভুক্ত সম্পৃক্তি দখলের চেষ্টা দেখানো হয়েছে তা আমাদের পূর্ব পুরুষের সম্পত্তি এবং- উত্তরাধিকার সূত্রে আমরা তা ভোগ দখল করে আসছি । আমাদের পূর্ব পুরুষেরা উক্ত জমি-জমা সরকারের থেকে ভূমিহীন হিসেবে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি। একটি মহল সাংবাদিককে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাদেরকে হয়রানি ও মানহানির জন্য অপপ্রচার চালাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আব্দুল বাছেদ
গ্রামে উত্তর সালাল, ইউনিয়নঃ মনসুর নগর
থানা: কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জ
Leave a Reply