1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাসিরনগরে খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি এলইডি টিভি উদ্ধার,গ্রেপ্তার ৪ বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে ভিপি অমর কৃষ্ণ দাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে   বিজিবি’র অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেলকুচি সদর ইউনিয়নে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় পলাতক ৭ আসামীসহ গ্রেপ্তার ২২ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো.আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান মেঘনাপাড়ের বাতিঘর: ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়- মাহবুবুর রহমান ধর্মপাশার চুনাই নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক হত্যা মামলার আসামী সাবু গ্রেফতার রাণীনগরে ভেকু মেশিনের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর মামলা ৯ জনের নামে রাণীনগরে বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ভালুকায় অসুস্থ বাবাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে ব্রাজিলের হারে প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
শিরোনাম:
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাসিরনগরে খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি এলইডি টিভি উদ্ধার,গ্রেপ্তার ৪ বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে ভিপি অমর কৃষ্ণ দাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে   বিজিবি’র অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেলকুচি সদর ইউনিয়নে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় পলাতক ৭ আসামীসহ গ্রেপ্তার ২২ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো.আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

মিজান রহমানঃ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে ফিতা কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

পরে পর্যটন কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘কাজীপুরের এই পর্যটন কেন্দ্রের নামকরণ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শেই। দেশ বিদেশ থেকে পর্যটকরা কাজীপুরের যমুনা পাড়ের এই অপার সৌন্দর্য দেখতে আসবেন। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী এই পর্যটন কেন্দ্র তৈরি করে দিয়েছেন।’
এসময় প্রধান অতিথি প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের কথা উল্লেখ করে বলেন, ‘মোহাম্মদ নাসিম তাঁর রাজনৈতিক জীবনে যখন যে মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন সে সব মন্ত্রনালয়েই সফলতা এসেছে। তিনি একজন জননন্দিত নেতা ছিলেন। তাঁর নাম শুনেই এই পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ঘুরতে আসবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সিনিয়র ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।

উল্লেখ্য, ৬.৬৭ একর জমির ওপর নির্মিত কাজীপুর উপজেলার মেঘাই নদীবন্দর এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রটি। এটির নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৪ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews