1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

কাজিপুরে যমুনায় পানি বৃদ্ধি, নদী গর্ভে যেতে বসেছে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

মিজান রহমান,(কাজিপুর,সিরাজগঞ্জ)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে কয়েকদিনের পানি বৃদ্ধিতে শুরু হয়েছে ভাঙন আতঙ্ক।

এরইমধ্যে উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রী দোরতা পয়েন্টে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে।গত কয়েক মাসের নদী ভাঙনের ফলে ইতোমধ্যে প্রায় ৫০টি পরিবারের প্রায় দুই হাজারের অধিক মানুষ ঘরবাড়ি, বসতভিটা,জমিজমা হারিয়েছে। নতুন করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত্রি যাপন করছে নদী পাড়ের মানুষগুলো।

নদী ভাঙনের কবল থেকে রক্ষা মেলেনি ঐতিহ্যবাহী ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের। যমুনা নদীর ভাঙনের ভয়াবহতায় বিদ্যালয়টি করালগ্রাসী যমুনার পাড় থেকে মাত্র কয়েক ফুট দূরেই অবস্থান করছে।
২৭শে আগস্ট (রবিবার) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের দুটো ঘর ইতোমধ্যেই স্থানান্তরের জন্য সরানো হচ্ছে। চোখেমুখে স্বপ্ন নিয়ে স্কুলে আসা ছাত্রা স্বপ্নের বিদ্যালয়ের টিনের চালা মাথায় নিয়ে ছুটছে অন্যত্র।

বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক শিক্ষার্থী বলেন,”স্কুলটা নদী গর্ভে গেলে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হবে,আমরা চাই স্কুলটার শেষ রক্ষা হোক’।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান নান্নু বলেন,” প্রায় অর্ধশতাধিক বাড়িঘর যমুনা গর্ভে বিলীন হয়েছে। কিছুদিন আগে ভাঙন রোধে কিছু জিও ব্যাগ এসেছিল,কিছু হয়তো ফেলেছে তাতেও ভাঙন রোধ হয়নি। বর্তমানে শুনছি বড় একটা প্রকল্প এসেছে, এটার কাজ শুরু হলে হয়তো স্কুলটা বাঁচতো”।

ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মাস্টার বলেন,”আমরা এমপি মহোদয়ের সাথে কথা বলেছি,তিনি ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে স্কুলের একটা ঘর স্থানান্তর করেছি।

উল্লেখ্য ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার প্রতিষ্ঠা করেন।
এলাকাবাসীর দাবী এখনও কোন ব্যবস্থা নিয়ে বিদ্যালয়টিকে টিকানো যায় কিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews