
নিজস্ব সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা ৬ষ্ঠ ও ১০তম স্হান অর্জন করেছে।
দুই পর্বে অনুষ্ঠিত হওয়া হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০পাড়া গ্রুপে আব্দুল লতিফের ছেলে জিহাদ দশম স্হান ও ৫ পাড়া গ্রুপে আবুল কালামের ছেলে নাইম সিদ্দীক ৬ষ্ঠ তম স্হান অর্জন করেছে।
দুই শতাধিক কুরআনের প্রতিযোগীকে পিছনে ফেলে নাইম ও জিহাদের সাফল্যে খুশী সহপাঠী ও শিক্ষকগণ।
গত ২০জুন(বৃহস্পতিবার) নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তন কক্ষে হাজী জহির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা হতে আগত দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, গবেষক ও আন্তজার্তিক খ্যাতি সম্পূর্ণ আলেম ওলামা।
Leave a Reply