1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

কুষ্টিয়ায় আনসার নিয়োগ ডিউটিতে কোটি টাকার বাণিজ্য

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়া জেলায় ২য় ধাপে আগামী ২১ তারিখে অবশিষ্ঠ ৪টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরের আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষক হাচিবুর রহমান তারেক এর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষিত আনসার সদস্যরা অভিযোগ করে বলেন, বেশিরভাগ অ-প্রশিক্ষিত আনসার সদস্যের হাতে ভারি অস্ত্রের ভার তুলে দেওয়ার যে প্রক্রিয়া তিনি করেছেন তাতে ঘটতে পারে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য অভিযোগ করে বলেন, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ১২৯টি ভোট কেন্দ্র্রে নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া আনসার সদস্যদের কাছ থেকে নেওয়া হয়েছিল ১ থেকে ১ হাজার ৫০০ টাকা, কারো কারো কাছে ২ হাজার টাকা পর্যন্ত নিয়েছিলেন। ঠিক একই পন্থায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১৪১টি ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ২ হাজার ১২৬ জন আনসার নিয়োগ দিয়ে প্রকারভেদে তাদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
তারা আরো বলেন, হাচিবুর রহমান তারেক এই উপজেলায় ছয় বছর কোন এক পেশী শক্তির বলে দাপটের সাথে চাকরী করার ফলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করেছেন। সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় লাখ লাখ টাকা লোপাট করেছেন তিনি। তারা আরো বলেন, গত বছর ইউনিয়ন আনসার কমান্ডাররা হাচিবুর রহমান তারেক এর অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বরং যারা অভিযোগ করেছিল পরবর্তীতে তাদের বিভিন্নভাবে পদে পদে হয়রানিতে ফেলার চেষ্টা করেছে ওই কর্মকর্তা। চাকরিতে বদলি নীতি থাকলেও তিনি এই উপজেলায় বহাল তবিয়তে রয়েছেন।
এ বিষয়ে জানাতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন ও প্রশিক্ষক হাচিবুর রহমান তারেক অস্বীকার করেন। এবার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ১২৬ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। অন্যদিকে জেলা আনসার ভিডিপির অতিরিক্ত কমান্ডেন্ট প্রদীপ কুমার দত্ত ও উপজেলা নির্বাচন কমিশনার অঞ্জন কুমার মণ্ডল এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেন নাই ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews