
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কাজিপুর উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম
শাহিন আলম বলেন
চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রিয় সাধারণ সম্পাদক ছোট ভাই স্বপন আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন।
এত অল্প বয়সে তার এভাবে চলে যাওয়া আমাদের সকলের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। সকল সীমাবদ্ধতার মাঝেও অত্যন্ত নিষ্ঠার সাথে রাজনীতি করে যাওয়া স্বপন আমাদের সকলের হৃদয়ে আজীবন থাকবে।
সকলে আমাদের প্রিয় ছোট ভাই স্বপনের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে জান্নাতবাসি করেন। তার পরিবারের সকলের প্রতি এই কঠিন সময়ে গভীর সমবেদনা জানাচ্ছি ।
উল্লেখ্য স্বপন আহমেদ আজ সকাল ৭ ঘটিকায় হৃদ যন্ত্র বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর,
স্বপন আহমেদ শিমুলদাইড় গ্রামের জাহাঙ্গীর আলম তারার সন্তান,স্বপন আহমেদ তার স্ত্রী,১ ছেলে ১ মেয়েকে এতিম করে ওপারে চলে যান,
তার ম়ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply