1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

ছোনগাছা ইউনিয়নে পারপাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামগাছ কাটার অভিযোগ মাঠ ক‌মি‌টির বিরুদ্ধে

  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মুকুল হোসেন সিরাজগঞ্জঃ সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ১৪৯ নং পার পা‌ঁচিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকাকালে স্কুলের বড় এক‌টি জামগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পার পা‌ঁচিল মাঠ ক‌মি‌টির সভাপ‌তি র‌শিদ মাস্টার ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার এর বিরুদ্ধে।

বুধবার (২৪ এপ্রিল) খুব সকালে স্কুল বন্ধ থাকার সুবিধা কাজে লাগিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনুমানিক প্রায় ২০ হাজার টাকার মূল্যের একটি জামগাছ গাছ কেটে ফেলে।

সরজমিনে পরিদর্শনকালে জাম গাছ কাটার উদ্দেশ্যে বেশকিছু ডালপালা কাটার সততা মেলে। সাংবাদিকদের উপস্থিতিটের পেয়ে গাছ কাটা বাদ রেখে সটকে পড়েন ঈদগাঁ মাঠ ক‌মি‌টির লোকজন। তবে ঈদগাঁ মাঠ কমিটির অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টারের ছোট ভাই শুভ সংবাদ প্রচার করতে নিষেধ করেন। তিনি বলেন, গাছ যেটুকু কাটা হয়েছে আমি ভাইকে বলে বন্ধ করার ব্যবস্থা করছি। পরবর্তীতে গাছ কাটতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গাছ কর্তন করা হবে।

স্থানীয় বা‌সিন্দা আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ছোনগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ মাস্টার ও নজরুল মাস্টার এলাকার প্রভাবশালী হওয়ায় যা খুশি তাই করে বেড়ান, বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যেখানে গাছ বেশি বেশি করে লাগানোর পরামর্শ দিচ্ছেন, এসময়ে সেখানে তারা গাছ বিক্রি করতে ম‌রিয়া হয়ে উঠেছে । তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে চরম শাস্তি কামনা করছি।

পারপাচিল ঈদগাঁ মাঠ কমিটির লোকজন কোনো রকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে আগেও গাছ বিক্রি করেছে, কিছুতেই বিদ্যালয়ের গাছ বিক্রি করার লোভ সামলাতে পারছে না কমিটির লোকজন। তবে আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা দামের গাছ বেশি টাকা বিক্রি হলেও বাস্তবে দেখানো হচ্ছে পাঁচ হাজার টাকা।

গাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস জানান, পার পাচিঁল ঈদগা মাঠ কমিটির লোকজন মিটিং করে আমার কাছে গাছটি বিক্রি করেছে আমার কোন দোষ নেই। ছোনগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম আমার কাছে থে‌কে গাছটির জন‌্য ৫ হাজার টাকা নি‌য়ে‌ছে। তাই আমি গাছটি কাটছি।

মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টার বলেন, আমি গাছ বিক্রির বিষয়ে কোন কিছু জানিনা। স্কুলের বিষয় কোন দিনও জাইও নাই। আমার বিরুদ্ধে সবাই মিথ্যা অভিযোগ দিচ্ছে।

পার পাঁ‌চিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ম‌রিয়ম খাতুন বলেন, আমার বিদ্যালয়ে ৩০ শত জায়গা রয়েছে। বর্তমানে বিদ্যালয় বন্ধ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে ঈদগা মাঠ কমিটির লোকজন বিদ্যালয়ের মাঠে অবস্থিত বড় একটি গাছ আমাকে না জানিয়ে বিক্রি করেছে। বিষয়টি আমি কিছুই জানিনা। আমি এসে দেখি গাছ কর্তন করার উদ্দেশ্যে বেশকিছু ডালপালা কেটেছে। আপনারা চলে আশায় গাছ কাটা বন্ধ করে চলে গেল।

ছোনগাছা ক্লাসটারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ বলেন, বিদ্যালয়ের গাছ কর্তনের উদ্দেশ্যে বেশ কিছু ডালপালা কর্তন করেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি তার নির্দেশনা পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, কর্তৃপক্ষর অনুমতি না নিয়ে বিদ্যালয়ের গাছ কর্তন ও বিক্রির কোন সুযোগ নেই। কেউ এই অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews