1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎ নানা আয়োজনে সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধুনটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভ শোভাযাত্রা অনুষ্ঠিত ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নদীতে পোনামাছ অবমুক্ত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীকে বাঁচানো গেল না বেলকুচি পৌর বাসির নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয় সিসি টিভি ক্যামেরা,সেই নিরাপত্তার চোখ এখন অকেজ ধুনটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সিরাজগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ জয়পুরহাটের কৃতী সন্তান মো. সুবক্তগীণ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদায়িত পাঁচবিবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রেপ্তার, পালালেন আরও একজন হিজড়া সাবিনার উদ্যোগে অসহায় হাজরা খাতুন পেলেন মাথা গুজার ঠাঁই
শিরোনাম:
সিরাজগঞ্জে নানা আয়োজনে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালন ঝিকরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেবিদ্বারে শতাধিক গ্রাহকের লাখ টাকা নিয়ে পিডিবিএফ মাঠকর্মী উধাও হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা নাসিরনগরে বুড়িশ্বরে দুপক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১,মহিলাসহ আহত অর্ধশতাধিক ‎ নানা আয়োজনে সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধুনটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভ শোভাযাত্রা অনুষ্ঠিত ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’ রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয় ঐক্যের ডাকে অংশ নেয়নি দুই তৃতীয়াংশ নিবন্ধিত রাজনৈতিক দল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ডাকা জাতীয় ঐক্যের বৈঠকে অংশগ্রহণ ছিল না বেশির ভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের। নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোর মধ্যে দুই তৃতীয়াংশের বেশি দলের প্রতিনিধিকে এ বৈঠকে দেখা যায়নি। এ বৈঠকে কয়টি দল অংশ নিয়েছে সে বিষয় স্পষ্ট করেনি প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। তিনি এ বৈঠকে জাতীয় ঐক্য গড়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন। একাধিক সূত্রমতে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৮টি দলের মধ্যে ১৭টি দল উপস্থিত ছিল। ৩১টি দল এ বৈঠকে অনুপস্থিত ছিল।

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় নিবন্ধিত দলের সংখ্যা ৫৩। এরমধ্যে বিভিন্ন সময়ে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ফলে বর্তমানে ৪৮টি দলের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা রয়েছে। বিদায়ী সরকারের আমলে এ সংখ্যা ছিল ৪৪। অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর ৪টি দলকে নিবন্ধন দেওয়া হয়। এরা হলো- আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন।

৪৮টি দলের মধ্যে জাতীয় ঐক্যের বৈঠকে যেসব দলের প্রতিনিধিকে দেখা যায় সেগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাসদ (খালেকুজ্জামান), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, সিপিবি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ-জাসদ), আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন। এলডিপির সভাপতি অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদকে দাওয়াত দেওয়া হলেও তাদেরকে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়া হয়নি। গেটে অতিথিদের তালিকায় নাম না থাকায় তারা ফিরে যান।

নির্বাচন কমিশনে নিবন্ধিত যে দলগুলোকে বৈঠকে ডাকা হয়নি সেগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি ও বাংলাদেশ কংগ্রেস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, তরিকত ফেডারেশন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও কৃষক শ্রমিক জনতা লীগ, গণফ্রন্ট, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), বাংলাদেশ কল্যাণ পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং বাংলাদেশ মুসলিম লীগ।

দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির প্রেক্ষিতে বেশ বেকায়দায় পড়েছে  মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। অনির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত এ সরকারের আগামী জাতীয় নির্বাচন আয়োজনে আগ্রহ কম বলে মনে করছে বিএনপিসহ বেশ কয়েকটি দল। এ নিয়ে সরকারের সমর্থক এ দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছিল। ফলে দেশের অভ্যন্তরীণ নৈরাজ্য সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বানে ডাকা এ বৈঠকে অনুপস্থিত ছিল বেশির ভাগ নিবন্ধিত দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews