
মান্নান শেখ বেলকুচি সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেলকুচি উপজেলা শাখার কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে(বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর) বিকালে গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ইসলামী আন্দোলন কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। কর্মী সম্মেলনে বলেন এখন এসেছে নতুন বাংলাদেশ গড়ার, অতীতের মত কারচুপির নির্বাচন বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না, এখন যারা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে তাদের চেয়েও বেশি শক্তি ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেই স্বৈরাচার সরকার দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব অতীত থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে তারাও যদি একই পথে হাটে তাহলে তাদের পরিণতি স্বৈরাচার সরকারের চেয়ে ভয়াবহ।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতি মুহিবুল্লাহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply