
নিউজ ডেস্ক: প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ানের বড় বোন নাসিমা খাতুন।
১লা ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কাউন্সিলর কুড়ানের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁর বড় বোন ও স্বজনরা।
লিখিত বক্তব্যে কাউন্সিলর কুড়ানের বড় বোন নাসিমা খাতুন বলেন,” গত ২৯শে নভেম্বর সন্ধ্যা ৭টায় হবি নামের একজন কুড়ানকে ডেকে নিয়ে যায়,কুড়ান কল পেয়ে সেখানে গেলেই হবি,বাবুসহ ১২/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় কাউন্সিলর কুড়ানের শরীরের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে জখম হয়, এছাড়াও মাথায় আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়।
পূর্বপরিকল্পিত ভাবে মারধর এবং মারধর পরবর্তী মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানায় নাসিমা খাতুন।
তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও জানান।
সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার বলেন,” একজন প্যানেল মেয়রের উপর হামলা ন্যাক্কারজনক। যে সকল দুঃষ্কৃতিকারী এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান তিনি।
এসময় তিনি কাজিপুর পৌরসভার সাবেক মেয়র হাজী নিজামের উপর হামলার ঘটনায় নিন্দ্রা প্রকাশ করেন।
Leave a Reply