
মান্নান শেখ বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃআভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, সড়ক র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে( ১৮ আগস্ট সোমবার)সকাল ১১টায় উপজেলা চত্বরে থেকে র্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা উপজেলা অডিটোরিয়ামে প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সড়ক র্যালী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন আলোচনা সভা ও সড়ক র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম।বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল,বেলকুচি থানার এসআই সবুজ আহমেদ,বেলকুচি উপজেলা এন,সি,পি-র প্রতিনিধি মুছা হাসেমী প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ সফল মৎস্য চাষীকে আলোচনা সভা শেষে, সম্মাননা প্রদান করা হয়েছে।
Leave a Reply