
মুকুল হোসেন সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ মার্চ) সকাল ১১ টায় অত্র ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সবুর আলী সেখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
এসময়ে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ ইউপি সদস্যগণ, কাজী , এনজিও প্রতিনিধি, অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে বাল্যবিয়ে কমিয়ে আনা ও প্রতিরোধে আলোচনা এবং কর্ম পরিকল্পনা গ্রহন করা হয় ।
Leave a Reply