
লিমন হোসেন (কামারখন্দ) সিরাজগঞ্জঃ- যদি হই রক্ত দাতা,জয় করব মানবতা, এই শ্লোগান কে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার থেকে পথ চলা শুরু করেন এই সংগঠনটি।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী গ্রামের একদল তরুণ যুবকদের নিয়ে এই সংগঠনি তৈরি করা হয়।
সংগঠনটি মাত্র কয়েকদিনে প্রায় ২৫ জনকে রক্ত দান করেছেনে সংগঠনঠির সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের পেইজ আছে সেখানে তাদের জানালে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেদেন রক্ত।
সংগঠনটির সদস্য মোঃ রাশেদ জানান, আমরা আমাদের এই আরিশ রক্তদান সংগঠ থেকে সব সময় প্রস্তুত রক্তদান করতে। যেকোন সময় যেকোন মুহূর্তে আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। সিরাজগঞ্জসহ আমরা এই কয়েকদিনে বিভিন্ন জায়গায় রক্তদান করে আসছি।
Leave a Reply