
সুলতান মাহমুদ রনি (বগুড়া)’শেরপুর সাহিত্য চক্র’এর ৬১৭তম পাক্ষিক অধিবেশন আজ ০৭ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় ‘সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়।
সাহিত্য বিষয়ক মূল্যবান আলোচনা করেন, কবি, প্রাবন্ধিক, সমালোচক ও গীতিকার, সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের এবং বিশিষ্ট লোকসাহিত্য গবেষক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, নীলমাধব পাল, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, ইমরুল হাসান কাজল, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, জীবন সাহা, সুশীল চন্দ্র পাল, মো. আব্দুল বারী, কৌশল ভট্টাচার্য বিজয়, মো. আল-আমিন সরকার, রাকিবুল হাসান ও মেঘলা আক্তার মাহি।
উপস্থিত ছিলেন- মামুন চৌধুরী, মু. সাইফুল ইসলাম, মো. মুসান্না হাবিব, সুমন মোহন্ত, মো. তোফাজ্জল হোসেন ও রনজিৎ কুমার।
সমালোচনার দায়িত্ব পালন করেন, অমরকৃষ্ণ পাল নাণ্টু।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
Leave a Reply