1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও স্বজনেরা

  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নির্বাচনে আর মাত্র ১ দিন বাকি। শেষ মূহুর্তের প্রচারণায় জমে উঠেছে সিরাজগঞ্জের সদর উপজেলা পরিষদের নির্বাচন। প্রথম ধাপের ৮ই মে নির্বাচনকে সামনে রেখে ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়।

ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদিন ব্যবহার করছেন নতুন নতুন কৌশল। চলছে পোস্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণ। সেই সঙ্গে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বিগত নির্বাচনে নির্বাচিত হয়ে কে কি করেছেন, নতুনরা জয়ী হলে কি করবেন, সেই প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের বিরামহীন প্রচারণায় ইতোমধ্যে জমে উঠেছে সিরাজগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ। তারাও হিসাবনিকাশ করতে শুরু করছেন-কার হাত ধরে হবে উপজেলা বাসীর ভাগ্য উন্নয়ন। যোগ্য প্রার্থী বেছে নেয়ার পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। ৮ই মে ভোটাররা ভোট দিয়ে আগামী পাঁচ বছরে জন্য যোগ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।

সাধারণ ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে তারা চান না। আগামী ৮ই মে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।

জানা গেছে, এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। গত ২৩ শে এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে এ উপজেলায়। এর আগে এই উপজেলায় মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ১০টি ইউনিয়ন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭১ টি। কক্ষের সংখ্যা ১৪২৪, মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ৫৬ হাজার২২২জন।

প্রতিটা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ভোটাররা যেন বাড়ি ফিরতে পারে এমন প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews