
নিজস্ব প্রতিবেদক :জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,এই সরকার হচ্ছে দুর্নীতিবাজ ও জুলুমবাজ সরকার। এই সরকারের দুঃশাসনে সারাদেশের মানুষই নির্যাতনের শিকার হলেও সবচেয়ে বেশী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।
বুধবার (১২ জুন) দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু এই কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান সহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, মতবিনিময় সভা শেষে কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।
Leave a Reply