
মো: ছাম্মি আহমেদ আজমীর : ‘স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সাত দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
পরে একটি বর্ণাঢ্য র্যালিটি ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. ইমরান হোসেন বিপিএএ, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূনিসেবা সপ্তাহের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.আব্দুস সামাদ তালুকদার,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান,এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আখিরুজ্জামান,মো.মহসীন খন্দকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ,ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা নাট্যজন আসাদ উদ্দিন পবলু, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু,ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. হাসান আলী,বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিন খান প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মী,ইউনিয়ন ভূমি কর্মকর্তা,সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ ও ভিক্টোরিয়া হাই স্কুলের স্কাউট দলও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply