
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(১৫ আগষ্ট) শনিবার সকাল ১১ ঘটিকার সময় চিকাশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।
৪০বগুড়া -০৫ আসন (শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের মানবিক সহায়তা ১৫ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক মেম্বার হাছেন আলী , উপজেলা বিএনপির নেতা এস এম মিল্লাত রহমান, যুবদল নেতা জনাব আলী, শাহীন ,স্বেচ্ছাসেবক রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply