1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে আটক করে স্হানীয় জনতার গণধোলাই ‎ চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের হত্যা মামলার আসামী ইলিয়াস গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় জুমার নামাজের পর লিফলেট বিতরণ ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাঃ মোজাহার আলী দুলাল কে নাটুয়ারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা গোল্ডেন জিপিএ-৫ এর সোনালী রোদ্দুর দেখা হলোনা স্বস্তিদ্বীপের কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‎ ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন ২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন চুরিতে বাঁধা,নিরাপত্তাকর্মী খুন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা কাশীনাথ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন
শিরোনাম:
ধর্মপাশায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে আটক করে স্হানীয় জনতার গণধোলাই ‎ চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের হত্যা মামলার আসামী ইলিয়াস গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় জুমার নামাজের পর লিফলেট বিতরণ ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাঃ মোজাহার আলী দুলাল কে নাটুয়ারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা গোল্ডেন জিপিএ-৫ এর সোনালী রোদ্দুর দেখা হলোনা স্বস্তিদ্বীপের কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব -এমপি নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের হত্যা মামলার আসামী ইলিয়াস গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলোচিত আসাদুল হক হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ ইলিয়াস(৫৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ১৪ আগস্ট রাত আড়াই টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ী বেলনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রফিকের বাড়ি থেকে হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
গ্রেপ্তার ইলিয়াসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ঢাকার মিরপুর-১২ (কালসী) এলাকায় আসাদুল হকের ছোট ছেলে আব্দুর রশিদকে কয়েকজন ব্যক্তি মারধর করে আহত করে। এ সময় পূর্বশত্রুতার জেরে আসাদুল হকের পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়া হয়। পরদিন ১৯ জুন সকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ভোলাহাটের মুশরীভুজা বটতলা এলাকায় আসাদুল হক ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি বাড়ির নয়টি ঘর, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলার সময় আসাদুল হক, তার ভাই আশরাফুল হক, নজরুল, ফুজলু, ছেলে আশিকসহ কয়েকজনকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। পরে আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অবস্থার অবনতি হলে আসাদুল হককে পুনরায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৯ জুন দুপুর আড়াই টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আসাদুল হকের স্ত্রী মোসাঃ আজিনুর বেগম বাদী হয়ে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা করেন।  ভোলাহাট থানার মামলা নম্বর-১৭, তারিখ ২০ জুন ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৩৮০, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০২, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews