
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডাঃ মোজাহার আলী দুলাল এর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নাটুয়ারপাড়া ইউনিয়ন শাখা।
১৪ই আগস্ট শুক্রবার সকালে নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।
এসময় নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ সাইদুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply