1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন ধুনটে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ ধর্মপাশায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে আটক করে স্হানীয় জনতার গণধোলাই ‎ চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের হত্যা মামলার আসামী ইলিয়াস গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় জুমার নামাজের পর লিফলেট বিতরণ ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাঃ মোজাহার আলী দুলাল কে নাটুয়ারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী
শিরোনাম:
রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মাসুদ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার ভালো বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বেলকুচির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, খামার মালিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আযম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বেলকুচি উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews