
মো: ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জে ইসাবেলা ফাউন্ডেশন এর আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাটে ইসাবেলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,আঞ্জুমান মফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি তৌফিকা আহমেদ,ইসাবেলা ফাউন্ডেশনের সমন্বয়ক আদনান মুক্তা প্রমুখ।
Leave a Reply