
মো:ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু,সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু,সিভিল সার্জন ডা: রামপদ রায়, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সহ-সভাপতি বীর মতি চোদায় অ্যাডভোকেট বিমল কুমার দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধায় হাজী ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
Leave a Reply