
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ১২নং ওয়ার্ড এর কর্তৃক সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাসূলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় কালীবাড়ি কড়িতলা বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গণে ১২ নং ওয়ার্ড জামায়াতে সভাপতি মো: হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম এর সঞ্চালনায় সিরাতুন্নবী (সা:) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামের জীবন ও কর্মসূচি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শহর জামায়াত আমীর অধ্যাপক আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় উক্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী ও কর্ম জীবন ও রাসূলুল্লাহ (সাঃ) আদর্শ,রাসূলুল্লাহ (সাঃ) ইসলাম প্রচার প্রচারণা বেশি বেশি করে করতে হবে। সবাইকে রাসুলুল্লাহ (সাঃ) আদর্শের পথ চলার আহ্বান জানাই। সৎ এবং নিষ্ঠার সাথে চললে আমরা সবাই ভালো কিছু উপহার দিতে পারবো।
Leave a Reply