
সিরাজগঞ্জে কলেজ থিয়েটারের ২১ তম পূর্তি উৎসব পালন
মো: ছাম্মি আহমেদ আজমীরঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কলেজ থিয়েটারের ২১ তম পূর্তি উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) রাত ৮ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সিরাজগঞ্জ কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক আবির কুমার পাল এর সভাপতিত্বে ২১ তম পূর্তি উৎসব উপলক্ষে কেক কর্তন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সভাপতি,নাট্য ব্যক্তিত্ব,নির্দেশক ও বিশিষ্ট অভিনেতা দিলীপ গৌর,নাবিক নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো:ছাম্মি আহমেদ আজমীর,সম্পদ দাস,তাওহীদ পারভেজ, কলেজ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান বিদ্যুৎ,হানিফ শেখ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নির্দেশক ও অভিনেতা দিলীপ গৌর বলেন,সিরাজগঞ্জের নাট্য অঙ্গের কলেজ থিয়েটার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এক ঝাঁক তরুণ নাট্য কর্মীরা। কলেজ থিয়েটার কে সামনের দিকে এগিয়ে নিচ্ছে আমাদের নাট্যকর্মীরা। সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় কলেজ থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সকল প্রোগ্রাম গুলো অংশ গ্রহণ করে বিভিন্ন সুনাম অর্জন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জের নাট্য অঙ্গনের বিভিন্ন নাটক মঞ্চায়ন করে সবার কাছে প্রশংসনীয় হচ্ছেন কলেজ থিয়েটার।
Leave a Reply