1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান, সম্পাদক ইন্না নির্বাচিত

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর,সিরাজগঞ্জ:ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসান সভাপতি এবং এনটিভি সিরাজগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন,সহ-সাধারন সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী,দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস,ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দিলীপ গৌর,সমাজ কল্যান সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক নুরুল ইসলাম বাবু, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ,দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া ১৯৭৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews