সুফলভোগী কৃষকদের নিয়ে কৃষিবিদ সুইটের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত :
শনিবার, ২৯ জুলাই, ২০২৩
১৩৩
বার পড়া হয়েছে
সাইদুল ইসলাম আবির:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএমডিএ কর্তৃক কৃষি উৎপাদন বৃদ্ধি, ভূ-গর্ভস্থ পানির অপচয় রোধে প্রচলিত সেচ ব্যবস্থাকে উন্নত ও আধুনিকায়ন করার লক্ষ্যে গভীর নলকুপ অপারেটর ও সুফলভোগী কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বিএডিসির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ বিএমডিরএ নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা’র সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান ফরহাদ আলী, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রফিকু ইসলাম(রফিক),উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী অহিদুল ইসলাম মজুমদার, সাইদুর রহমান কৃষি সম্প্রসারন কর্মকর্তা বেলকুচি, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন সুজন, তাড়াশ উপজেলা কৃষক লীগের মনিরুল ইসলাম মনি,রায়গঞ্জ প্রেস ক্লাবের আতিক মাহমুদ আকাশ, ড গোলাম মোস্তফা প্রমুখ।
Leave a Reply